Relationship with family

পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক
●খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে, তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে-যাতে তাদের অসুবিধা না হয়।। ৩৩:৫৩।
●কথা বলার সময় কারও পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয়।। ৬: ১৫২।
● বাবা-মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে।।২:৮৩।
●বাবা-মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে, ভালো ব্যবহার করবে।।৪:৩৬।
●কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে।।২:৮৩, ৪:৩৬।
●এতিম এবং অভাবী মানুষদের সাহায্য করবে।।২:৮৩, ৪:৩৬।
●বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে।। ৪:৩৬।
●বিপদে পড়া পথিক-যাত্রীদের সাহায্য করবে।। ৪:৩৬।
● যারা তোমার অধীন বা দাস-দাসী, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে।। ৪:৩৬।

Comments

Popular Posts