নৈতিকতা

নৈতিকতা
●সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে-শুনে সত্য গোপন করবে না ।। ২:৪২।
●নিজেকে এবং নিজের পরিবারকে আগে ঠিক করো।। ৬৬:৬।
●কারও কোনো উপকার করলে, তা তাকে মনে করিয়ে কষ্ট দেবে না।। ২:২৬২।
●কারও উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার, এমনকি ধন্যবাদও আশা করবে না ।। ৭৬:৯।
●কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে।। ১৭:৩৪।
●যারা ভালো কাজ করছে, তাদের ভালো কাজে সাহায্য করবে,  উৎসাহ দেবে, তাদের সাথে ভালো কাজে যোগ দেবে। খারাপ কাজে কাউকে  কোনো ধরনের সাহায্য করবে না।।৫:২।
● যারা ফাজলামি, ছ্যাবলামি করে তাদের কাছ থেকে নিজের সন্মান বজায় থাকতে সরে যাবে।।
২৫:৭২।
●নোংরামি, অশ্লীল কাজের ধারে-কাছেও যাবে না, সেটা গোপনে হোক, আর প্রকাশ্যে।। ৬:১৫১।
●বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো,  কামদৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়।। ২৪:৩০, ২৪:৩১।
●কারও সম্পৰ্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত না তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদের নির্দোষ হিসাবে নেবে, যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়।। ২৪:১২।
● পবিত্ৰ, পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে।। ৯:১০৮, ৪:৪৩, ৫:৬।
●খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো, যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়।।৪৯:৬।
●তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই, তার অন্ধ অনুসরণ করবে না; কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয়--এই সবকিছুর বিচার করা হবে।। ১৭:৩৬।
●যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি-ঠাট্টা  করে তাদের কাছ থেকে সরে যাবে ।। ৬:৭০। যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে কথা না বলে , ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না ।। ৪:১৪০।
●ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না।।২:১৮৮।
●অন্যের টাকা-পয়সা, সম্পত্তি জেনে-শুনে অন্যায়ভাবে দখল করবে না।।২:১৮৮।
●অন্ন-বস্ত্র-বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ,  তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার---শুধু আল্লাহর কাছে চাও।। ২৯:১৭।
●জাতি-বৰ্ণ-ভাষা-যোগ্যতা ইত্যাদির বিভিন্নতা থাকা সত্ত্বেও মানুষকে সন্মান করবে।। ১৭:৭০।
●জাতীয়তা-বৰ্ণ-ভাষা-যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই-ভাই, বোন-বোন। তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই-বোন হিসেবে থাকবে।। ৪৯:১০।
● যারা কাফের, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে  এবং চতুষ্পদ জন্তুর মত আহার করে। তাদের বাসস্থান জাহান্নাম। ৪৭:১২।

Comments

Popular Posts