Topic- Hikmat

হিকমাহ অর্থ কি? এবং এটি দ্বারা প্রচলিত হাদিসকে  বুঝায় কি?

হিকমাহ শব্দের আভিধানিক অর্থ-প্রজ্ঞা (wisdom)।কিন্তু কুরআনিক পরি ভাষায় হিকমার অর্থ বিস্তৃত। হিকমাহ অর্থ- "ন্যায়-নীতি, ইনসাফ, ন্যায়বিচার ও morality সংক্রান্ত বিশেষ জ্ঞান" যা মহান রব কাউকে নিজ অনুগ্রহে দান করেন। সংক্ষেপে হিকমাহকে আমরা কুরআনের প্রয়োগিক জ্ঞান বলতে পারি।

হিকমাহ দ্বারা কি প্রচলিত হাদীসকে বুঝায়? আসুন আলোচনা করি।

সূরা বনী-ইসরাইল আয়াত ২২-৩৮ এর মধ্যে আল্লাহ ঈমানদারগণকে তাঁর সাথে শিরিক করতে নিষেধ করার পাশাপাশি ন্যায়-নীতি, ইনসাফ, সামাজিক ন্যায়বিচার ও  morality বিষয়ক কিছু আদেশ-নিষেধ ও উপদেশ দান করেছেন। আর ৩৯নং আয়াতে এসে পূর্বে বর্ণিত বিষয়সুমুহকে হিকমাহ এর অন্তরভুক্ত বলেছেন।

এবার সূরা ক্বমারের নিচের দুইটি আয়াত কি বলে দেখা যাক।

وَلَقَدْ جَاءهُم مِّنَ الْأَنبَاء مَا فِيهِ مُزْدَجَرٌ

তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।(৫৪:৪)।

حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ

(ইহা) এক পরিপূর্ণ হিকমাহ, তবে এই সতর্কীকরণ তাদের কোন উপকারে আসে  নাই।(৫৪:৫)।

৫৪:৪ আয়াতের ইংরেজি অনুবাদটি লক্ষ্য করুন।Mohsin Khan:
And indeed there has come to them news (in this Quran) wherein there is (enough warning) to check (them from evil),
আয়াতের আরবিতে "মা' ফি'হী" রয়েছে । এই "হী" জমিরটি কাকে বোঝায়? এখানে "হী" জমিরটি দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে।
আর এ ব্যাপারে কারো দ্বিমত নেই।আর ৫৪:৫ আয়াতের শুরুতেই রয়েছে "হিকমাতুন বালিগাতুন" অর্থ- "এক পরিপূর্ণ হিকমাহ"

এখন আসুন বিশ্লেষণ করি। পূর্বের আয়াতে উল্লেখিত "মা' ফি'হী" যার মধ্যে রয়েছে সতর্কীকরণ/ সাবধান বাণী। আর সেটা (ঐ 'হী' টা) কি? সেটা হলো "এক পরিপূর্ণ হিকমাহ" অর্থাৎ ঐ "হী"(কুরআন) হিকমাহ দ্বারা পরিপূর্ণ।

এই আয়াত  দ্বয় দ্বারা বোঝা গেলো কুরআন হিকমাহ তে পরিপূর্ণ। আর (২:২৬৯) আয়াত অনুযায়ী এই হিকমা সেই অর্জন করতে পারবে যাকে আল্লাহ চাইবেন।
অতএব হিকমাহ কুরআনের অন্তরভুক্ত কিন্তু সমগ্র কুরআন হিকমাহর অন্তরভুক্ত নয়।

রাসূল সালামুন আলা মুহাম্মদ ও তার  অনুসারীগণের  পথ কি ছিল সে বিষয়ে নিচের আয়াতটি লক্ষ করুন।

قُلْ هَـذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللّهِ عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللّهِ وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ

বলে দিনঃ এটাই আমার পথ।  আল্লাহর দিকে আহব্বান করি প্রত্যক্ষ প্রমাণের(কুরআনের) উপর থেকে, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র। আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।(১২:১০৮)।

আয়াতে উল্লেখিত "বাছিরাহ" শব্দটি দ্বারা  কুরআনকে বুঝানো হয়েছে। যার প্রমাণ (৫৪:২০) আয়াত।

আখিরাতের সিলেবাস শুধুমাত্র কুরআন।
নিচের আয়াতটি দেখুন।

وَإِنَّهُ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ

নিশ্চয়ই ইহা (কুরআন) তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ। আর তোমরা (এর সম্পর্কে) জিজ্ঞাসিত হবে।৪৩:৪৪।

কুরআনের বাহিরে আর কোনো ওহী নাই। নিচের আয়াতটি লক্ষ্য করুন।

وَإِذَا لَمْ تَأْتِهِم بِآيَةٍ قَالُواْ لَوْلاَ اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يِوحَى إِلَيَّ مِن رَّبِّي هَـذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

আর যখন আপনি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে না যান, তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না, তখন আপনি বলে দিন, আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদৃষ্ট হই, আমি তো শুধু তাহারই অনুসরণ করি। আর ইহা (কুরআন)  তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণ এবং মুমিন সম্প্রদায়ের জন্য রহমত ও পথ প্রদর্শক।
(৭:২০৩)।

উপরের আয়াতটি প্রমাণ করে কুরআনের বাহিরে কোনো ওহী নেই। আয়াতটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন।

হিকমাহ মানে রাসূলের হাদিস নয়। নিচের আয়াতটি লক্ষ্য করুন।

يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ

তিনি যাকে ইচ্ছা হিকমাহ দান করেন এবং যাকে হিকমাহ দান করা হয়, সে প্রভুত কল্যাণকর প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানবান।(২:২৬৯)।

এই আয়াত কিন্তু সুস্পষ্ট ভাবে প্রমাণ করে যে হিকমাহ শুধু রাসূলগণকেই দেওয়া হয় নাই , হিকমাহ ঈমানদারগণ কেও দেওয়া হয়েছে। তাহলে হিকমাহ যদি হয় বিশেষ ওহী  যা হাদিস নামে পরিচিত তাহলে সে ওহী তো ঈমানদারগণও পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন আর তারাও হাদিস বর্ণনা করবে। আর হিকমাহ/ বিশেষ ওহীর আদেশই তো তার জন্য যথেষ্ট। কুরআন মানার দরকার  কি?

হে আমাদের রব! আমাদের মধ্যে যে যারা ভুলের মধ্যে আছে তাকে আপনি সংশোধন করে দিন। আর আমাদের কাছে আপনার পক্ষ থেকে সঠিক জ্ঞান পৌঁছে দিন।
Masud Ranabd
Link:- masudranabd

Comments

Popular Posts