Tarawi should be at home(book hadith)

চল্লিশ হাদীসঃ হাদীস নং ৪
তারাবীহর সালাত ঘরে পড়া উত্তম?
-------------------------------------
যায়দ ইবনে সাবিত রা: থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা:) একবার চাটাই দিয়ে মসজিদে হুজরা তৈরি করেছিলেন, কয়েকরাত তিনি সেখানে সালাত আদায় করলেন। ফলে সেখানে অনেক লোকজনের সমাবেশ ঘটল। তারপর সাহাবায়ে কিরাম (রা:) তাঁর কোন সাড়াশব্দ পেলেন না। তাঁরা মনে করলেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। ফলে কেউ কেউ তখন গলা খাঁকার দিতে লাগলেন, যাতে তিনি বেরিয়ে আসেন। পরে তিনি সা: বললেন, অদ্য রাত থেকে দেখছি তোমরা এরূপ কাজ করছ; ফলে আমি আশংকা করছি কিয়ামুল লায়ল তথা রাতের সালাত তোমাদের উপর ফরয করে দেয়া হয় কিনা। আর যদি তোমাদের উপর তা ফরয করে দেয়া হয় তাহলে তোমরা তা আদায় করতে পারবে না। অতএব হে লোক সকল! #তোমরা_তোমাদের_সালাত_ঘরে_পড়।#কারণ_শুধমাত্র_ফরয_ছাড়া_ব্যক্তির_ঘরে_সালাতই_উত্তম।

[তাহাবী শরীফ, হাদীস নং ১৯০৮]

-----------------------------------
* নাফী রহ.  ইবনে ওমর রা: থেকে বর্ণনা করেন যে, তিনি রামাযান মাসে ইমামের পিছনে সালাত (তারাবীহ) পড়তেন না। [তাহাবী, # ১৯১১]

* মুজাহিদ রহ. সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি ইবনে ওমর রা: কে জিজ্ঞেস করল, আমি কি রামাযান (মাসে) ইমামের পিছনে সালাত আদায় করব? উত্তরে তিনি বললেন, তুমি কি কুরআন পড়তে পার? সে বলল, হাঁ পারি। তিনি বললেন, তাহলে তুমি তোমার ঘরে সালাত আদায় কর। [তাহাবী, হা: ১৯১২]
.
Mohsin bd
link..ball⚽

Comments

Popular Posts