মৃত্যুর সময়ে তওবা আল্লাহ্ কবুল করবেন না
Sapoonbd
আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ।
☆☆সুরা নিসা:18-আর তাদের জন্য কোন ক্ষমা নেই যারা ঐ পর্যন্ত পাপ করতে থাকে যখন তাদের কারও নিকট মৃত্যু উপস্থিত হয় তখন বলে, নিশ্চয়ই আমি এখন ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের জন্যও ক্ষমা নয় যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়েছে; তাদেরই জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
`````````মৃত্যুর সময়ে তওবা আল্লাহ্ কবুল করবেন না ।
##### প্রচলিত হাদীসে দেখুন-
' যার শেষ বাক্য হবে ' লা ইলাহা ইল্লাল্লাহু' সে জান্নাতে প্রবেশ করবে (আবু দাউদ);মেশকাত 4/1533।
☆☆সুরা ইউনুস:90- আর আমি বানী ইসরাঈলকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফির‘আউন তার সৈন্যদলসহ তাদের পশ্চাদানুসরণ করল যুলম ও নির্যাতনের উদ্দেশে; এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগল তখন বলতে লাগলঃ আমি ঈমান এনেছি বানী ইসরাঈল যাঁর উপর ঈমান এনেছে, তিনি ছাড়া অন্য মা‘বূদ নেই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি।
☆☆সুরা ইউনুস:91- এখন ঈমান আনছ? অথচ পূর্ব (মুহুর্ত) পর্যন্ত তুমি নাফরমানী করছিলে এবং বিশৃংখলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে।
#### লক্ষ্য করুন! ফেরআউন শেষ সময়ে ঈমান এনেছিল!! আল্লাহ্ তাকে ক্ষমা করেছেন কি???(40:84,85)
☆☆সুরা নিসা:17- তাওবাহ কবূল করার দায়িত্ব যে আল্লাহর উপর রয়েছে তাতো শুধু তাদেরই জন্য যারা অজ্ঞতা বশতঃ পাপ করে থাকে, অতঃপর অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে; সুতরাং
আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন; আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।
^^^^^^^^দেখুন! আল্লাহ্ কাদের তওবা কবুল করবেন ।
☆☆সুরা বাকারা:160- কিন্তু যারা তাওবাহ করে ও সংশোধিত হয় এবং সত্য প্রকাশ করে, বস্ত্ততঃ আমি তাদের প্রতি ক্ষমা প্রদানকারী, করুণাময়।
****[3:16]- যারা বলেঃ হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি হতে আমাদেরকে বাঁচান।
^^^^^^ দেখুন! আল্লাহ্ শিখিয়েছেন আমরা কিভাবে ক্ষমা চাইবো ।
যারা আল্লাহর শেখানো দোয়া বাদ দিয়ে হাদীসগ্রন্হে লিপিবদ্ধ মানুষের তৈরি বিভিন্ন এস্তেগফার পাঠ করে আল্লাহ্ তাদের ক্ষমা করবেন কি???????
☆☆[20:82]- এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবাহ’ করে, ঈমান আনে, সৎ কাজ করে ও সৎ পথে অবিচল থাকে।
Comments
Post a Comment